শনিবার ২৭ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩
দাউদকান্দি গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার
আলমগীর হোসেন,দাউদকান্দি
প্রকাশ: রোববার, ৬ জুলাই, ২০২৫, ১:৪৫ এএম আপডেট: ০৬.০৭.২০২৫ ২:২৯ এএম |




 দাউদকান্দি  গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সাধারণ  সম্পাদক বহিষ্কার  দাউদকান্দি উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও গোয়ালমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ হোসেন তালুকদারের উপর সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনায় ইন্ধন, মদদ ও নির্দেশনার অভিযোগ প্রমানিত হওয়ায়
গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রধানকে বহিষ্কার করা হয়েছে।
গত ৩ জুলাই বৃহস্পতিবার উক্ত হামলার ঘটনায় মোঃ মিজানুর রহমান প্রধানের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় তাকে এ বহিষ্কার করা হয়। এর পূর্বে গত ৪ জুলাই শুক্রবার তাকে ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়। ওই ঘটনায় জবাব অসন্তোষজনক ও গ্রহণযোগ্য বিবেচিত হয়নি বিধায় দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদসহ প্রাথমিক সদস্য পদ হতে তাকে বহিষ্কার করা হয়।
৫ জুলাই শনিবার রাতে দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে এই বহিষ্কার করা হয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
চীন থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
হামের প্রাণহানি ৭০০ ছাড়াল
শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
সম্পর্ক উন্নয়‌নে ভার‌তের ‘গ্রিন সিগন্যাল’ কী বার্তা দি‌চ্ছে?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লাকে যানজটমুক্ত করতে কুসিকের উচ্ছেদ অভিযান
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক এলাকা দিয়ে ঢুকছে মাদক
কাটাবিলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ষষ্ঠ শ্রেণিরশিক্ষার্থী গুলিবিদ্ধ
কুমিল্লার মুরাদনগরে হত্যা মামলার আসামির স্ত্রীকে পিটিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২