মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫
২৫ অগ্রহায়ণ ১৪৩২
কুমিল্লার দেবিদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচি শাহীন আলম
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১:৩৯ এএম আপডেট: ০৫.০৭.২০২৫ ২:২৭ এএম |


  কুমিল্লার দেবিদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচি শাহীন আলমকুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুরে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকাল ৩টার দিকে ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর ফাযিল মাদরাসা মাঠ এ কর্মসূচি শুরু করা হয়। 
সুলতানপুর সামাজিক ও মানবিক উন্নয়নসংস্থা (সহোদর) এবং সুলতানপুর একতা যুব সংঘ’ এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচীতে সুলতানপুর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদরাসা-মসজিদ ও বিভিন্ন রাস্তার গুরুত্বপূর্ণ স্থান, খেলার মাঠে, নিম, জলপাই, অর্জুন, কাঠাল, কাঠ বাদাম,  কৃষ্ণচূড়া সহ নানা প্রজাতের ফলজ, বনজ ও ওষুধি বৃক্ষরোপন করা হয়। 
মাও. কবির আহমেদ খন্দকার বলেন,  আমরা এই বৃক্ষরোপনের মাধ্যমে জানাতে চাই, আমাদের দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য অন্তত ২৫ শতাংশ বৃক্ষ থাকতে হবে। কিন্তু আমাদের দেশে আছে মাত্র ১৬/১৭ শতাংশ যা অমাদের দেশের জন্য যথেষ্ট নয়। আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপন করা প্রয়োজন। এছাড়াও রাসুল (সা.) বলেছেন বৃক্ষরোপন করা একটি সাদকায় জারিয়ার সাওয়াব। যদি কেউ বৃক্ষরোপন করে মারা যায় ওই বৃক্ষ থেকে যারা উপকৃত হবেন তিনি কবরে থেকেও সাদকার সাওয়াব পাবেন। আমরা আশা করব এভাবে প্রত্যেক মানুষ যদি তাদের গ্রামে বৃক্ষরোপন করে তাহলে এই বাংলাদেশে একদিন বৃক্ষে পরিপূর্ণ হবে।    
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, সুলতানপুর সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা (সহোদর) এবং সুলতানপুর একতা যুব সংঘ’র  একতা  যুব সংঘের সভাপতি ডা. হাবিবুর রহমান এবং সুলতানপুর সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মাও. মো. কবির আহমাদ খন্দকার। এছাড়াও উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ আল কাউছার, মাওলানা রুহুল আমিন, ডা. মফিজুল ইসলাম, মাও. আজগর আলীসহ দুটি সংগঠনের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
দেশে সাড়ে ১৪ লাখ টন খাদ্যশস্য মজুদের পাশাপাশি আমন ধান উৎপাদনেও লক্ষ্যমাত্রা অর্জন -কুমিল্লায় খাদ্য উপদেষ্টা
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
বিজয় দিবসে ‘বিশ্ব রেকর্ডের’ প্রস্তুতি বাংলাদেশের
সৌদিআরবে বেকারিতে দগ্ধ হয়ে রেমিটেন্সযোদ্ধার মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শওকত মাহমুদ গ্রেপ্তার
৮ ডিসেম্বর মুক্ত হয় কুমিল্লা রাস্তায় নামে জনতার ঢল
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
ইস্টার্ন মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস উদ্যাপন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২