বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫ রোগী
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ১:১১ এএম আপডেট: ২৭.০৬.২০২৫ ১:৫৯ এএম |


 ডেঙ্গুতে ২ জনের  মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫ রোগী
বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দুজন মারা গেছেন; হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৫ জন নতুন রোগী। এ বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। তাদের মধ্যে জুন মাসেই মৃত্যু হল ১৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিন জানানো হয়েছে, এ বছর ভর্তি সব মিলিয়ে ৯ হাজার ৬৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে দেশে।
যারা আক্রান্ত হয়েও হাসপাতালে যাননি, কিংবা পরীক্ষাই করাননি, তাদের তথ্য এই হিসাবে আসেনি।
গত একদিনে যে দুজন মারা গেছেন, তারা দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৭৪ জন বরিশাল বিভাগের।
এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৬০ জন, ঢাকা বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে এক জন, চট্টগ্রাম বিভাগে আট জন, রাজশাহী বিভাগে ১৮ জন এবং সিলেট বিভাগে তিন জন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০৮৫ জন। এ বছর এটাই একদিনে হাসপাতালে ভর্তি থাকা রোগীর সর্বোচ্চ সংখ্যা।
তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩১৮ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৭৬৭ জন।
দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
২০২২ সালে সারাদেশে এক লাখ এক হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে নিপীড়নের মামলায় ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
কুমিল্লায় ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেলক্যাম্পে সেবা পেলেন প্রায় ৫০০ মানুষ
দশক শ্রেণীর ছাত্র দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
দশম শ্রেণির ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন! ভিডিও ভাইরাল
সেই আট কলেজের খোঁজ নিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২