বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লায় বোগদাদ পরিবহনের বাস কাউন্টারে হামলা॥ আহত ১
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১:৫২ এএম আপডেট: ২৪.০৬.২০২৫ ১:৫৮ এএম |



 কুমিল্লায় বোগদাদ পরিবহনের বাস  কাউন্টারে হামলা॥ আহত ১নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বোগদাদ পরিবহনের বাস ও কাউন্টারে হামলার ঘটনা ঘটেছে। ২২ জুন ( রবিবার) রাত ১০টায় এই ঘটনা ঘটে। এ সময় ৫টি বাস ভাংচুর করে ও ফয়সাল নামের এক শ্রমিককে কুপিয়ে আহত করে। 
জানা যায়, কুমিল্লা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা জাঙ্গালিয়া এলাকায় ২২ জুন মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করে। এরই প্রক্ষিতে আইদি পরিবহনের লোকজন এই হামলা করেছে বলে দাবী বোগদাদ পরিবহনের ম্যানেজার জসিম উদ্দিনের। 
তিনি জানান, রাত ১০টার সময় সাদা হাইএক্স মাইক্রোবাসে করে মুখে কাপড় বেধে এবং হেলমেট পরে এসে হামলা করেছে তারা। এসময় বোগদাদ পরিবহনের আলমারি ভেঙ্গে গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পুড়িয়ে দেয়, ক্যাশে থাকা প্রায় অর্ধলক্ষ টাকা নিয়ে যায়। নাইটগার্ডকে ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ককটেল ফুটিয়ে আতংক সৃষ্টি করে একজন শ্রমিককে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। স্থানীয়রা আহত শ্রমিককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে সে চিকিৎসাধীন। 
উল্লেখ্য যে, হাইকোর্টের আদেশে গত ২৭ মার্চ কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট যৌথবাহিনীর উপস্থিতিতে আইদি পরিবহনের কুমিল্লা জাঙ্গালিয়া কাউন্টার সিলগালা করে। ঐদিন বিকাল ৪টায় আইদি পরিবহন অফিসে হামলা হয়েছে মর্মে আইদি পরিবহন কর্তৃপক্ষ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সাধারণ শ্রমিকদের নামে মামলা করে। ঐ মামলা প্রত্যাহারের দাবীতে গতকাল মানববন্ধন করে কুমিল্লা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এতে ক্ষিপ্ত হয়ে আইদি পরিবহনের পারভেজ ও অন্যান্যরা এই হামলা চালিয়েছে। উক্ত ঘটনার সুষ্ঠ বিচার দবী করেছেন তিনি।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২