সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬
৪ ফাল্গুন ১৪৩২
হোমনায় সিএনজি অটোরিকশার ধাক্কায় বাইসাইকেল আরোহি শিশু নিহত
হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ৮ জুন, ২০২৫, ৯:৪৪ পিএম |

হোমনায় সিএনজি অটোরিকশার ধাক্কায় বাইসাইকেল আরোহি শিশু নিহত
কুমিল্লার হোমনায় সিএনজি  অটোরিকশার  ধাক্কায় মোঃ রিফাত (১০) নামের এক শিশুর মৃ'ত্যু হয়েছে। 
রবিবার (৮ জুন)  দুপুরে উপজেলার দুলালপুর টু রামকৃষ্ণপুর সড়কের দৌলতপুর গ্রামে এ দুর্ঘ'টনা ঘটে। নি'হত শিশুটি দৌলতপুর গ্রামের মোঃ লিটন মিয়ার ছেলে। 
স্থানীয়সূত্রে জানাযায়,মো. রিফাত দুপুর ২ টার দিকে বাই সাইকেল চালিয়ে দুলালপুর বাজারের দিকে যাচ্ছিল। এমন সময় রামকৃষ্ণপুর থেকে বেপরোয়া গতিতে ছুটে চলা একটি  সিএনজি অটোরিক্সা  তাকে পিছন থেকে ধাক্কা দিলে সে বাইসাইকেল থেকে ছিটকে  পড়ে  মগজ বের হয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটি কে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক আ'শংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে সাড়ে ৩ টার দিকে সে মৃত্যুবরণ করে।

সূত্রে জানাগেছে,  সিএনজি চালক দ্রতগতিতে সিএনজি  চালিয়ে পালিয়ে যাওয়া সনাক্ত করা সম্বব হয়নি।  তবে সিএনজির সনাক্ত করতে চেষ্টা করা হচ্ছে।  
  হোমনা থানার এস আই এহসানুল হাসান জানান, এ বিষয়ে থানাকে অবগত করা হয়নি।  বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।   












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫৯ জন
ভোটের গেজেট: অভিযোগ থাকলে হাই কোর্টে যেতে বলল ইসি
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
তারেক রহমানের সাথে দেখা করলেন হাজী ইয়াছিন , জানালেন শুভেচ্ছা
নির্বাচনকে পুঁজি করে দুই থেকে তিন গুণ ভাড়া বৃদ্ধি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রথম নির্বাচনেই ৫ জনের বাজিমাত
জনতার রায় ও শাসনের দায় নতুন সরকারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ
তৃতীয়বার স্বতন্ত্রের জয়, উপজেলা সদরে ‘প্রথম’ এমপি শাওন
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫৯ জন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২