রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে টাকা পাচারকালে হুন্ডি ব্যবসায়ী আটক
তানভীর দিপু।।
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৫:০১ পিএম |

কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে টাকা পাচারকালে হুন্ডি ব্যবসায়ী আটক কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণপুর সীমান্ত এলাকা থেকে ২৮ লাখ টাকাসহ এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে  কুমিল্লা ১০ (বিজিবি)।
গতকাল শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 
আটককৃত ব্যক্তির নাম ফোরকান উদ্দীন (৩৫)। সে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন তেতাভূমি গ্রামের বাবুল মিয়ার ছেলে। 
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি জানায়, ফোরকান উদ্দীন ভারতে টাকা পাচার করছিলেন। বাংলাদেশ সীমান্তের ১০০ গজ ভেতরে সদর উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে তাকে টাকাসহ আটক করা হয় । এসময় তার কাছ থেকে দুইটি মোবাইল জব্দ করা হয়। আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লা কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম জানান, আটক ফোরকান উদ্দীনকে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২