রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ১২:৪০ এএম আপডেট: ১৩.০৬.২০২৫ ১:৪৬ এএম |





  চৌদ্দগ্রামে  বিদ্যুৎস্পৃষ্টে  নিহত ১চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মাইন উদ্দিন (৩৫) নামে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছে। সে উপজেলার শুভপুর ইউনিয়নের বাঘারপুষ্করনী গ্রামের আলী মিয়ার ছেলে। বৃহস্পতিবার সকালে নিজবাড়ীতে এ ঘটনা ঘটে। দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের আত্মীয় সাংবাদিক কামাল হোসেন নয়ন।
স্থানীয় সূত্র জানায়, মাইন উদ্দিন দীর্ঘদিন যাবৎ ইলেকট্রিক কাজ করে আসছেন। বৃহষ্পতিবার সকালে নিজ ঘরে ফ্রিজের বৈদ্যুতিক সংযোগে সমস্যা দেখা দিলে ত্রুটি সারানোর চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত মাইন উদ্দিনকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন জানান, মাইন উদ্দিনকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
রাজনীতি যেন লুটেরাদের বিনিয়োগের ক্ষেত্র না হয় : হাসনাত আবদুল্লাহ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২