সোমবার ১৬ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২
কুমিল্লায় ৪ জনের করোনা শনাক্ত
দেশে সংক্রমণ ঊর্ধ্বমুখী
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ১:২৯ এএম |




কুমিল্লায় ৪ জনের করোনা শনাক্তনিজস্ব প্রতিবেদক: এবছর প্রথমবারের মতো কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত চারজন রোগী শনাক্ত হয়েছেন। শনিবার (১৪ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ।
সন্ধ্যা ৮টা পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, কুমিল্লা সিটি স্ক্যান সেন্টারে পরীক্ষার মাধ্যমে চারজনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে দু’জন বর্তমানে ঢাকার ডিএনসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকি দু’জন কুমিল্লার বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আক্রান্তদের মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বঙ্গপুসকুনি এলাকার একজন, কুমিল্লা সিটি কর্পোরেশনের উজিরদিঘির পার এলাকার একজন, বুড়িচং উপজেলার একজন এবং ও আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার একজন রয়েছেন।
সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ জানান, কুমিল্লায় ৪ জনের করোনা সনাক্ত হয়েছে বলে রিপোর্ট পেয়েছি। তারা কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে করোনার পরীক্ষা করার পর পজেটিভ আসে। এর মধ্যে দুজন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা বেসরকারি হাসাপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, দেশের সামগ্রিক করোনা পরিস্থিতিও ফের উদ্বেগজনক হয়ে উঠছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে মোট ১৩৪টি নমুনা পরীক্ষা করা হয়, যেখানে শনাক্তের হার দাঁড়ায় ১১ দশমিক ১৯ শতাংশ। এর আগের দিন শনাক্ত হয়েছিল ১০ জন এবং হার ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৮৫ জনে। এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০০ জনের, যদিও গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন আরও ১৮ জন। সবমিলিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৯৮ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ঋতু পরিবর্তনের এই সময়ে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। তাই জনগণকে মাস্ক পরিধান, হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে মনে রাখা গুরুত্বপূর্ণ ----মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনা প্রধান
কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
কুমিল্লার দেবিদ্বারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
দেবিদ্বারে দুই শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোর আটক
লাকসামে এতিমদের মাঝে সাড়ে ১৭ লাখ টাকার চেক বিতরণ করলেন এমপি আবুল কালাম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২