বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লায় গার্ডরুমে লুকানো ৭.৬৫ ক্যালিবারের পিস্তল উদ্ধার, বিএনপি নেতার ভাতিজা জড়িত থাকার অভিযোগ
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৯:৩৮ পিএম |

কুমিল্লায় গার্ডরুমে লুকানো ৭.৬৫ ক্যালিবারের পিস্তল উদ্ধার, বিএনপি নেতার ভাতিজা জড়িত থাকার অভিযোগকুমিল্লা মহানগরের আদর্শ সদর উপজেলার দক্ষিণ চর্থার গোল্ডেন টাওয়ারে এক বিশেষ অভিযানে ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি (মেইড ইন ইউএসএ) পিস্তল এবং একটি গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঠিকানা: ১৭৯/২, থিরাপুকুরপাড় রোডের গোল্ডেন টাওয়ারের নিরাপত্তারক্ষীর গদির নিচে অস্ত্রটি রাখা ছিল। নিরাপত্তারক্ষী হাফিজ আহমেদের ঘরে বিকেল ৬টার দিকে অভিযান চালিয়ে এটি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে নিরাপত্তারক্ষী হাফিজ আহমেদ স্বীকার করেছেন যে, বিকেল ৩টা ৩০ মিনিটে সরকার মুস্তাফিজুর রহমান ওরফে ওয়াফি পিস্তলটি গার্ডরুমে রেখে যান এবং পরে ভবন ত্যাগ করেন। সেই সময় ওয়াফির সঙ্গে আরও দুইজন সহযোগী ছিলেন বলেও তিনি জানান।
পলাতক ওয়াফি (২৪) ওই ভবনের ১৭৯বি/৫ নম্বর ফ্ল্যাটে বসবাস করতেন। তার পিতার নাম এএসএম মোহসিন সরকার এবং মাতার নাম নারগিস সুলতানা।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ওয়াফি কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিউর রহমান রাজিবের ভাগিনা ।
আরো তথ্য পাওয়া গেছে যে পূর্বে ওয়াফি আওয়ামী লীগ সমর্থক ছিল কিন্তু ৫ আগস্ট এর পরে সে দল পালিয়েছে।
ওয়াফি তার বন্ধু দের সাথে এই বিল্ডিং এর ছাদে মাদক সেবন করত। শুধু তাই নয় তার পরিবার এই বিল্ডিং এর বাকি ৩১ পরিবার কে জিম্মি করে রেখেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অস্ত্রটি কোথা থেকে এসেছে তা নিয়ে সিসিটিভি ফুটেজ এর তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সেনাবাহিনী এর ২৩ বীর এবং RAB-১১  এর যৌথ টিম এখনো কাজ করছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২