বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
দাউদকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে ২২ মামলার আসামি মামুন সম্রাট গ্রেফতার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ২:০৪ এএম |




 দাউদকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে ২২ মামলার আসামি  মামুন সম্রাট গ্রেফতারআলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দির গৌরীপুরে যৌথ বাহিনীর অভিযানে ২২টি মামলার আসামি মামুন সম্রাটকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে গৌরীপুর ইউনিয়নের ভুলিরপাড় গ্রামে একটি ভাড়া বাসায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি টিম।
‎‎অভিযানের সময় মামুনের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় তার সহযোগী আব্দুল কাদেরকেও আটক করা হয়।
‎‎আটক মামুন সম্রাট কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মকবুল মেম্বারের ছেলে। আটক আব্দুল কাদের ভোলা জেলার বাসিন্দা হলেও বর্তমানে গৌরীপুর এলাকায় বসবাস করছিলেন।‎
‎পুলিশ জানায়, মামুন সম্রাটের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অপহরণসহ মোট ২২টি মামলা রয়েছে। সে মানুষ অপহরণ করে মুক্তিপণ আদায় করতেন। এছাড়া তিনি প্রকাশ্যে ইয়াবা, ফেনসিডিল ও মদ বিক্রি এবং একটি কিশোর গ্যাং পরিচালনা করতেন।
‎‎আটককৃত মামুন সম্রাট ও তার সহযোগীকে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা দায়েরের পর তাদের কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২