বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
কুমিল্লায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ১:০৩ এএম |




 কুমিল্লায় জাতীয়  বিজ্ঞান ও প্রযুক্তি  সপ্তাহ উদ্বোধন “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকালে কুমিল্লা জিলা স্কুল মাঠে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকার তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের আয়োজনে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন অতিথিগণ।
পরে জিলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তৌহিদুল ইসলাম।
মুখ্য আলোচক ছিলেন কুমিল্লা বিশ্বদ্যিালয়ের গনিত বিভাগের অধ্যাপক ও কুমিল্লা ইনিভার্সিটি সায়েন্স ক্লাবের মডারেটর ড. মো. আবদুল্লাহ আল মাহবুব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার রিক্তা বড়ুয়া, জিলা স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল হক ও নওরোজ কোরেশী দিপ্ত।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন সৈয়দ ইয়াশফি রহমান ও গীতা পাঠ করেন রাজ কর্মকার।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন জিলা স্কুলের সহকারী শিক্ষক মোঃ মিজানর রহমান।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
চান্দিনায় তিন দিনের পুলিশি অভিযানে আ’লীগের ১১ নেতা-কর্মী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২