বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি করে হত্যা
দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার
শাহীন আলম ।।
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ১২:২৬ এএম আপডেট: ১০.০৫.২০২৫ ১:০৪ এএম |





 দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার  কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পৌরস্বেচ্ছাসেবকদল নেতা আবদুর রাজ্জাক রুবেলকে গুলি করে হত্যা মামলার আসামী মো.আবু কাউছারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে দেবিদ্বার থানা পুলিশ। শুক্রবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে তাকে  জেল হাজতে পাঠানো হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ। 
গ্রেপ্তারকৃত আবু কাউছার (৩৫) উপজেলার সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি গ্রামের ফজলু মিয়ার ছেলে এবং ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগ নেতা। 
থানাসূত্রে জানা গেছে,গত বছরের ৪আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ পৌরসভার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক রুবেল নিহত হন। আবু কাউছার প্রকাশ্যে অস্ত্র হাতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। পরে সরকার পতনের পর আত্মগোপনে চলে যায় কাউছার।  
দেবিদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে রুবেল হত্যা মামলার এজহারভুক্ত আসামি কাউছারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ ৫টি মামলা রয়েছে। তদন্তকালে এবং ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
চান্দিনায় তিন দিনের পুলিশি অভিযানে আ’লীগের ১১ নেতা-কর্মী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
কুমিল্লায় ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২