বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লায় বিশ্বকবির জন্মবার্ষিকী পালিত
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ১:১৩ এএম আপডেট: ০৯.০৫.২০২৫ ১:১৭ এএম |



 কুমিল্লায় বিশ্বকবির  জন্মবার্ষিকী পালিতনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় নানা আয়োজনে পালিত হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অবস্থিত ‘‘হৃদয়ে রবীন্দ্রনাথ" ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 
এবছর আলোচনার প্রতিপাদ্য বিষয়: 'রবীন্দ্রনাথ ও বাংলাদেশ'। 
অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার সদর দক্ষিণ সার্কেল মোস্তাইন বিল্লাহ ফেরদৌস, সিভিল সার্জন ডা.আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ, গবেষক ও লেখক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, গবেষক শ্যামপ্রসাদ ভট্টাচার্য, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবুল হাসনাত বাবুল, সাংবাদিক ও লেখক মোতাহের হোসেন মাহাবুব, ক্রীড়া ও যুব বিভাগ সভাপতি নজির আহমেদ, এবি পার্টি কুমিল্লা মহানগর সদস্য সচিব গোলাম মোহাম্মদ সামদানী, জাসাস সভাপতি মনজুরুল আলম ভূইয়া প্রমুখ। 
স্বাগত বক্তব্য রাখেন নজরুল ইনস্টিটিউট কুমিল্লার মো: আল আমিন হোসেন।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে তার গীতাঞ্জলী কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২