বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
টেক্সাসে গ্রেটার কুমিল্লা সোসাইটির ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৮:২৫ পিএম |

টেক্সাসে গ্রেটার কুমিল্লা সোসাইটির ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব গত ১৯শে এপ্রিল ডালাসের আইরভিং এলাকার DFW Family Church-এ গ্রেটার কুমিল্লা সোসাইটি অব টেক্সাস (TCS) এর আয়োজনে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৩০০-এরও অধিক প্রবাসী কুমিল্লাবাসী এবং তাঁদের পরিবার সদস্যরা অংশগ্রহণ করেন। 
দিনব্যাপী এই আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, র‍্যাফেল ড্র ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ ও দুপুরে সু-স্বাদু খাবারের ব্যবস্থা। সকল বয়সের মানুষের জন্য ছিল নানা আয়োজন ও বিনোদন- যা অনুষ্ঠানে উপস্থিত সবার মাঝে উৎসবের আমেজ এনে দেয়। আয়োজক কমিটির সদস্যরা নিখুঁত পরিকল্পনা ও আন্তরিকতায় অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন। 

টেক্সাসে গ্রেটার কুমিল্লা সোসাইটির ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব বর্ণিল আন্দমুখর এ আয়োজনের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় আয়োজক কমিটির সদস্য এ কে এম তাউহিদ সারওয়ার, রাফি হায়দার, শেখ সালাউদ্দিন, মোহাম্মাদ এম হক, মোসলেহ উদ্দিন ভুইয়া, সায়েদ ইসলাম এবং মোহাম্মাদ কে হাসান-কে। যাঁদের অক্লান্ত পরিশ্রম ও নিবেদন ছাড়া এই আয়োজন সম্ভব হতো না।

গ্রেটার কুমিল্লা সোসাইটি অব টেক্সাস (TCS)-এর এমন সুশৃঙ্খল আয়োজন কমিউনিটির মধ্যে বন্ধন আরও দৃঢ় করেছে। ভবিষ্যতেও এই ধরনের আয়োজনের প্রত্যাশা জানিয়েছেন উপস্থিত অতিথিরা।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২