মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ২০২৬
২১ মাঘ ১৪৩২
চৌদ্দগ্রামে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২:৪২ এএম |


চৌদ্দগ্রাম প্রতিনিধি: কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও দাওয়াতী পক্ষ উপলক্ষে চৌদ্দগ্রামে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলকরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পদুয়া বাজারে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সূরা সদস্য ডাঃ মঞ্জুর আহমেদ সাকী, জগন্নাথদীঘি ইউনিয়ন জামায়াতের আীর সাহাব উদ্দিন, পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল চন্দ্র দেবনাথ। আলকরা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও  ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মনির আহমেদ মানিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশ সূত্রধর, শংকর কুমার পাল, মাখন চন্দ্র পাল, মুক্তিযোদ্ধা মনোরঞ্জন পাল, ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল্লাহ আল ওয়াদুদসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ভিন্ন ধর্মাবলম্বীরা জামায়াতের কর্মকাণ্ড ও সমাজসেবায় উদ্বুদ্ধ হয়ে সহযোগী ফরম পূরণ করে। 
অপরদিকে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজারে কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও দাওয়াতি কাজের লিফলেট বিতরণ করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাহফুজুর রহমানের নেতৃত্বে ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হাসনাতের আসনে আলোচনায় গণঅধিকারের জসিম
বিএনপি-জামায়াতের কাছ থেকে নতুন করে পাওয়ার কিছু নেই : মুফতি রেজাউল করিম
কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই
দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারকরলেন কাজী দ্বীন মোহাম্মাদ
কুমিল্লা-১০ আসনে একই ছাতার নিচে বিএনপির তিন ভূঁইয়া
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রার্থী না থাকায় হতাশ দেবিদ্বার বিএনপি
হাসনাতের আসনে আলোচনায় গণঅধিকারের জসিম
নির্বাচন করা হলো না মুন্সীর
আপিলেও বিফল গফুর ভুইয়া
দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর পক্ষে বিশাল গণমিছিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২