বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার
আলমগীর হোসেন, দাউদকান্দি
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১:৪৬ এএম আপডেট: ২৩.০৪.২০২৫ ২:১৩ এএম |



 দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার  দাউদকান্দি মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা পাটোয়ারীকে গ্রেফতার করেছে।
সোমবার দিবাগত রাতে সাব-ইন্সপেক্টর মোঃ আহসান হাবীব সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার চক্রতলা বাজার থেকে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা পাটোয়ারীকে গ্রেফতার করে। 
গ্রেফতারকৃত জুয়েল রানা পাটোয়ার কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের চিনামুড়া গ্রামের মৃত আবুল খায়ের পাটোয়ারী ছেলে। 
এবিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরী জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় উপজেলার শহীদনগরে ইসরাফিল গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার মায়ের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা পাটোয়ারীকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
চান্দিনায় তিন দিনের পুলিশি অভিযানে আ’লীগের ১১ নেতা-কর্মী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
কুমিল্লায় ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২