রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
সাবেক কাউন্সিলর বাবুল কারাগারে
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১:২৮ এএম আপডেট: ২৩.০৪.২০২৫ ২:১২ এএম |



 সাবেক কাউন্সিলর  বাবুল কারাগারে নিজস্ব প্রতিবেদক।। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর হোসেন বাবুল ওরফে মুহুরী বাবুলকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটায় আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছেন। তার সঙ্গে বিভিন্ন অভিযোগে গ্রেফতারকৃত আরও ছয় জনকে কারাগারে পাঠায় পুলিশ। 
কুমিল্লা কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, গত চার আগস্ট কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালানো হয়। এ ঘটনায় গত ৪ সেপ্টেম্বর কুমিল্লা কোতয়ালী থানায় দায়েরকৃত মামলায় মুহুরী বাবুল এজাহারভুক্ত আসামি। ওই মামলায় সোমবার দুপুরে কুমিল্লা নগরীর শুভপুর এলাকা থেকে সাবেক কাউন্সিলর মুহুরী বাবুলকে গ্রেফতার করা হয়। মুহুরী বাবুল সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের একনিষ্ঠ ও আস্থাভাজন কর্মী ছিলেন। ৫ আগস্টের পর থেকে তিনি গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে ছিলেন।
সোমবার গ্ৰেফতারের পর তাকে নিয়ে অভিযান চালিয়ে নগরীর শুভপুর এলাকা থেকে মাহে আলম নামে আরো এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। 
ওসি জানান, এছাড়াও সরকারবিরোধী বিক্ষোভ মিছিল এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে ধরতে মুহুরী বাবুলকে নিয়ে রাতভর অভিযান চালায় পুলিশ। পরে তার দেয়া তথ্যে নগরীর বিভিন্ন এলাকা থেকে অভিযুক্ত আরো ছয় জনকে গ্রেফতার করে পুলিশ। মুহুরী বাবুল, মাহে আলমসহ ওই গ্রেফতারকৃতদেরকেও কারাগারে পাঠিয়েছে পুলিশ।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
রাজনীতি যেন লুটেরাদের বিনিয়োগের ক্ষেত্র না হয় : হাসনাত আবদুল্লাহ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২