বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২
শেখ হাসিনার সাথে অনলাইন বৈঠকে অরাজকতার পরিকল্পনা
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম গ্রেপ্তার
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ২:৩৩ এএম |

অনলাইনে শেখ হাসিনার সাথে মিটিং করে অরাজকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুমিল্লা জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। 
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম গ্রেপ্তার
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম। ভার্চুয়াল বৈঠকে নাশকতার পরিকল্পনা ছাড়াও তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি। 

সূত্রে জানা গেছে, বুধবার অনলাইনে যুক্ত হয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন পতিত আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকে কুমিল্লা সদরের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ উল্লেখযোগ্য সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। 

এই বৈঠকে কুমিল্লা জুড়ে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করা হয় বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় এডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে। 
বৈঠকে অংশ নেয়া অন্যদেরকেও গ্রেফতার করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পবিত্র রমজান শুরু
আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে: আমিন-উর রশীদ
বুড়িচংয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন
চৌদ্দগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে চুরি বেড়েছে, সর্বত্র আতঙ্ক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছিলেন বঞ্চিত, পেলেন মন্ত্রীত্ব
মন্ত্রিসভায় কুমিল্লার তিনজন
কুমিল্লায় দুই শিশুসহ প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা
২০২৬ সেশনের জন্য কুমিল্লা মহানগর শাখারছাত্রশিবিরের কমিটি গঠন
কুমিল্লায় উচ্ছসিত নেতাকর্মীরা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২