শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫
২৯ অগ্রহায়ণ ১৪৩২
অর্থনৈতিক সংস্কারে বিনিয়োগ পরিবেশে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: প্রধান উপদেষ্টা
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০:২৭ পিএম |

অর্থনৈতিক সংস্কারে বিনিয়োগ পরিবেশে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: প্রধান উপদেষ্টাপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সাম্প্রতিক অর্থনৈতিক সংস্কারের ফলে দেশের বিনিয়োগ পরিবেশে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটি অর্থনৈতিক ও ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলা।

বুধবার (২৩ এপ্রিল) লুসাইল শহরে কাতারের বাণিজ্যমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলাপকালে এসব কথা বলেন। এছাড়া কাতারের সঙ্গে গভীর অর্থনৈতিক সহযোগিতা, গুরুত্বপূর্ণ খাতে কাতারের বিনিয়োগের আহ্বান এবং প্রতিরক্ষা সরঞ্জাম কারখানাসহ সৌদি আরবের উৎপাদনকারীদের জন্য বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের আহ্বান জানিয়েছেন।


এর আগে কাতারের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ড. সৌদ বিন আবদুল রহমান আল থানি আয়োজিত একটি উচ্চ পর্যায়ের বৈঠক ও মধ্যাহ্নভোজে প্রধান উপদেষ্টা বিনিয়োগের সুযোগ ও অবকাঠামো সহায়তার মাধ্যমে কাতারের শিল্প উদ্যোগকে সহজতর করতে বাংলাদেশের প্রস্তুতির ওপর জোর দেন।

তিনি ৭২৫ জন বাংলাদেশি সেনা নিয়োগের কাতারের সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কাতারি নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করার জন্য এই নিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান।

এরপর বিকালে উপ-প্রধানমন্ত্রী হামাদ বিন আবদুল আজিজ আল-কাওয়ারি একটি চা চক্রে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান,  সেখানে পারস্পরিক স্বার্থ, বিশেষ করে বাংলাদেশি কর্মী নিয়োগ বৃদ্ধির মাধ্যমে জনশক্তি সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

সকালে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন। তিনি দীর্ঘদিন ধরে নির্যাতিত মিয়ানমারের মুসলিম সম্প্রদায়ের দুর্দশার দিকে দৃষ্টি দিয়ে বৈশ্বিক প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান জানান। এছাড়া কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হিন্দ বিনতে হামাদ আল থানি সভায় বক্তব্য রাখেন। তিনি শিগগিরই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ওসমান হাদির মাথায় গুলি
হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে
দুর্বৃত্তরা আগে থেকেই অনুসরণ করছিল হাদিকে, প্রচারণায়ও যুক্ত ছিল
গুলি এক পাশ দিয়ে ঢুকে বেরিয়ে যায় অন্য দিক দিয়ে
হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় দিবসের টোকেন মানি নিচ্ছে সদর দক্ষিণ উপজেলা প্রশাসন
ওসমান হাদির মাথায় গুলি
তফসিলকে স্বাগত জানিয়ে কুমিল্লায় অভিনন্দন মিছিল
সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি
হত্যাচেষ্টা মামলার আসামি ধরতে পুলিশের অনীহা!
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২