রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬
৩ ফাল্গুন ১৪৩২
মনোহরগঞ্জে হাতীমারা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা
মো. হুমায়ুন কবির মানিক
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১:২৮ এএম |


কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের হাতীমারা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিক মোঃ জাফর ইকবাল বাচ্চুকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ফুল দিয়ে বরণ করে নেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মোঃ জাফর ইকবাল বাচ্চুর সভাপতিত্বে পরিচিতি সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ ফজলুর রহমান, অভিভাবক সদস্য রফিকুল ইসলাম, শিক্ষানুরাগী মকবুল আহমদ, রফিকুল ইসলাম, বাবুল মিয়া, আবদুল আহাদ, আব্দুর রাজ্জাক স্বপন, জহিরুল ইসলাম মাছুম, টিটু, পারভেজ, শাহিন, শাহাদাত, মোহন প্রমুখ।
এতে বিদ্যায়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় মোঃ জাফর ইকবাল বাচ্চু বলেন, আমাকে হাতীমারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি বিগত বছর গুলোতে বিদ্যালয়ের যে সকল উন্নয়ন মুলক কাজ অসমাপ্ত রয়েছে তা আমার মাধ্যমে পরিপূর্ণ হবে। তিনি উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন, আপনার আমার পাশে থাকলে সরকারি ও আমার নিজস্ব অর্থায়নে মাধ্যমে এই প্রতিষ্ঠানের যেকোন উন্নয়ন মুলক কাজ সুন্দর ও দ্রুত গতিতে এগিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ।
এদিকে ওইদিন হাতীমারা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মোঃ জাফর ইকবাল বাচ্চুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সামাজিক-রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার
‘পররাষ্ট্রনীতি হবে দেশের স্বার্থ ঠিক রেখে’
কুমিল্লায় প্রথম নির্বাচনেই ৫ জনের বাজিমাত
তৃতীয়বার স্বতন্ত্রের জয়, উপজেলা সদরে ‘প্রথম’ এমপি শাওন
কুমিল্লা নিউমার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির আংশিক কমিটি অনুমোদন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
কুমিল্লা-৯ সংসদীয় আসনে ৮ প্রার্থীর ৬ জনেরই জামানত বাজেয়াপ্ত!
শত্রুর সাথেও যেন বে-ইনসাফি না হয় তা নিশ্চিত করার প্রচেষ্টা থাকবে
চান্দিনার জনগণকে বিজয় উৎসর্গ করলেন শাওন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২