শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে পাট গবেষণা কেন্দ্রের নিরাপত্তা কর্মীর মৃত্যু
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১:৫৯ এএম আপডেট: ২১.০৪.২০২৫ ২:১৫ এএম |



 চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে পাট গবেষণা কেন্দ্রের  নিরাপত্তা কর্মীর মৃত্যু
কুমিল্লার চান্দিনায় বিদ্যুৎ স্পৃষ্টে মো. মনির হোসেন (৫৫ ) নামে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু ঘটেছে। রবিবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় চান্দিনা উপজেলা সদরের পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রে ওই ঘটনা ঘটে। 
নিহত মো. মনির হোসেন চান্দিনা উপজেলা সদরের রারিরচর এলাকার বাসিন্দা। তিনি চান্দিনাস্থ বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউট চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত। 
ওই অফিস সূত্রে জানা যায়, দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি নিরাপত্তার দায়িত্বে থাকার কথা ছিল। দায়িত্ব পালন করার পাশাপাশি বিকাল সাড়ে ৩টায় একটি বৈদ্যুতিক লাইন মেরামত করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়। অন্যান্য কর্মীরা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটেছে। হাসপাতালে আনার পর আমরা তাকে মৃত পাই। 
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, সংশ্লিষ্ট দপ্তর থেকে কেউ আমাদের অবহিত করেনি। তবে যেহেতু এখন তথ্য পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২