রোববার ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লার ৪ আসনে প্রার্থী ঘোষণা করল জামায়াত
বিজয়ী করতে কর্মীদের তাগিদমিয়া গোলাম পরওয়ারের
মাসুদ পারভেজ।।
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১:২৫ এএম আপডেট: ১৯.০৪.২০২৫ ১:৪৭ এএম |




 কুমিল্লার ৪ আসনে প্রার্থী  ঘোষণা করল জামায়াত



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর চার মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার লাকসাম সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে লাকসাম পৌর ও উপজেলা কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ওই চার মনোনীত প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীরা হলেন, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এ- কলেজের অধ্যক্ষ ও দক্ষিণ জেলা জাময়াতের কর্মপষিদ সদস্য অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, কুমিল্লা- (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ড. এ কে এম সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা-১০ (সদর দক্ষিণ,লালমাই ও নাঙ্গলকোট) আসনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মাও. মুহাম্মদ ইয়াসিন আরাফাত এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
 কুমিল্লার ৪ আসনে প্রার্থী  ঘোষণা করল জামায়াত
শুক্রবার লাকসাম পৌর ও উপজেলার এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। উপস্থিত হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও শুভাকাক্সিক্ষদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, কুমিল্লা ৮, ৯, ১০ ও ১১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত এ চার প্রার্থীকে উপহার হিসেবে কেন্দ্রের পক্ষ থেকে দিয়ে গেলাম। তাদেরকে বিজয় করতে হবে। এ বিজয়ের জন্য ঘরে বসে থাকলে হবে না। প্রত্যেকটি ভোট কেন্দ্রে যত লোক বসবাস করে, যত ভোটার আছে তার অর্ধেকের বেশি মানুষকে জামায়াতে ইসলামীর সহযোগী ফরম পূরন করা হবে। আমাদেরকে কর্মী, সমর্থক, শুভাকাক্সিক্ষ বাড়াতে হবে।
এর আগে বক্তারা লাকসাম-মনোহরগঞ্জবাসীর জন্য কয়েকটি দাবি পেশ করেন। তারমধ্যে লাকসামকে জেলা ঘোষণা করা, নবাব ফয়জুন্নেছা চৌধুরানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়' নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা, লাকসামে ৫০০ শয্যার একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল করা, লাকসাম থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত নতুন রেলপথ স্থাপন করা, লাকসাম চৌদ্দগ্রাম সড়ক, লাকসাম মুদাফফরগঞ্জ সড়ক, লালমাই-চাঁদপুর সড়ককে চার লেনে উন্নীত করা, লাকসাম বাইপাস এবং বাগমারা বাজারের অবশিষ্ট দুই লেন সড়কের কাজ দ্রুত শেষ করা ও অবিলম্বে কুমিল্লার বিমানবন্দরটি চালুর ব্যবস্থা করা উল্লেখযোগ্য।
দাবিগুলো প্রধান অতিথির নিকট উপস্থাপন করলে, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তাঁর বক্তব্যে দাবীগুলো যৌক্তিক ও সময় উপযোগী বলে মনে করেন।   
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই : প্রধানমন্ত্রী
‘নিখোঁজ নয়; ছিলেন আত্মগোপনে’ ধর্ষণ ও ভ্রুণ হত্যা মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা
শিবির নেতা জিসানকে বহিষ্কার
কুমিল্লার শিবের বাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা জব্দ, আটক ১
কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২