রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
বরুড়ায় বৈশাখী উৎসব অনুষ্ঠিত
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১:১৩ এএম |


কুমিল্লার বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১ লা বৈশাখ সকালে উপজেলার মঞ্চ থেকে  জাতীয় সঙ্গীত এর মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। বরুড়া সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।
জাতীয় সঙ্গীত শেষে এসো হে বৈশাখ এসো এসো- এ গান পরিবেশন শেষ করে উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে মুসলিমার নেতৃত্বে বৈশাখী র‌্যালী বের হয়।
বৈশাখী র‌্যালীটি ফুটিয়ে তুলে বরুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভিন্ন রং বেরং এ সাজে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, পৌর বিএনপির সভাপতি,বীর মুক্তিযোদ্বা শামসুল হক সর্দার, জামায়াতে ইসলামীর পৌর আমির অধ্যাপক মোঃ শাহ জালাল, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,  বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মমিন উল্লাহ, সাংবাদিক সলিল রঞ্জন বিশ্বাস, সাংবাদিক শরীফসহ অনেকে র‌্যালীতে উপস্থিত ছিলেন। 
বৈশাখী উৎসব উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন  প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। দিন ব্যাপী উপজেলা পরিষদ মাঠে বৈশাখী মেলার আয়োজন করা হয়। বিকেল বেলা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এ ছাড়া ও বরুড়া উপজেলার বিভিন্ন এলাকায় বৈশাখী মেলা বসে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২