রোববার ২২ ফেব্রুয়ারি ২০২৬
১০ ফাল্গুন ১৪৩২
নববর্ষকে স্বাগত জানিয়ে মহাসড়কে বিএনপির বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
মোঃ এমদাদ উল্যাহ
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১:৩২ এএম |


বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী পহেলা বৈশাখ ১৪৩২ খৃষ্টাব্দকে স্বাগত জানাতে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপি। এ উপলক্ষে পহেলা বৈশাখ সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশাল আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা। বৈশাখের ঐতিহ্যবাহী পোশাক, ব্যানার, ফেস্টুন ও ঢোল বাদ্য বাজিয়ে শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। শোভাযাত্রা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে নেতাকর্মীরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি আহ্বায়ক জিএম তাহের পলাশী, উপজেলা বিএনপি সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তু, আ ন ম সলিমুল্লাহ টিপু, সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, নুরুন্নবী পাটোয়ারী, মোঃ গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম দুলাল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন অর রশীদ মজুমদার, যুগ্ম আহ্বায়ক কাজী রাকিবুল আহসান মহব্বত, মাইনুল আহসান মাসুদ, ফরিদ আহমেদ শাহীন, নাছির উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য এনামুল হক চুট্টু, কাজী নুরুল ইসলাম শাহীন রেজা, ইসমাইল হোসেন, ডাঃ আনোয়ার হোসেন, ডাঃ মাইন উদ্দিন আহমেদ মজুমদার, উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত মিয়া মোঃ জোবায়ের হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ হাসান, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেবিড, উপজেলা তাঁতীদলের সভাপতি ইব্রাহীম খলিল, উপজেলা মহিলাদলের সাবেক সভাপতি গুলশান আরা বেগম পুতুলসহ চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল ও তাঁতীদলের নেতাকর্মী।
এদিকে বিএনপির নববর্ষ উদযাপন কমিটির আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিন দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনের কার্যক্রম শেষ হয়েছে। আরও দুইদিন এ কার্যক্রম চলবে। নববর্ষের শোভাযাত্রায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি স্মরণকালের শোভাযাত্রায় পরিণত হয়েছে’। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মহান একুশে ফেব্রুয়ারি
অমর একুশে আজ
প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় মানুষের ঢল
প্রথম প্রয়োরিটি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন
বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন গণ সংবর্ধনা প্রদান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রথম প্রয়োরিটি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন
কুমিল্লায় ব্রয়লার মুরগির দাম দুই দিনে কেজিতে বাড়তি ২০ টাকা ধরলেন জেলা প্রশাসক
আজ কুমিল্লা সফরে আসছেন মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন
ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ হবে: মন্ত্রী ইয়াছিন
প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় মানুষের ঢল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২