বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২
যুবদল নেতা তৌহিদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ২:১৩ এএম আপডেট: ২৫.০৩.২০২৫ ২:২১ এএম |


  যুবদল নেতা তৌহিদ হত্যা মামলার আসামি গ্রেপ্তারনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় সাম্প্রতিক সময়ে বহুক আলোচিত ঘটনা যুবদল নেতা তৌহিদুল ইসলামে হত্যাকাণ্ডের মামলায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোরে কুমিল্লার ইপিজেড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
গ্রেপ্তার ব্যক্তির নাম সাইদুল হাসান (৪৫)। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার ইটাল্লা গ্রামের বাসিন্দা। নিহত তৌহিদের প্রতিবেশী।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, মামলার পর থেকে সাইদুল আত্মগোপনে ছিলেন। এ মামলার অন্য আসামিরাও পলাতক। তাঁদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। সাইদুলের দুই ভাইও এ মামলার আসামি। ঘটনার পর ৫ ফেব্রুয়ারি ৬ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন নিহত তৌহিদের স্ত্রী।
তৌহিদের বড় ভাই আবুল কালাম আজাদ বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা কম। আমরা সব আসামির দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
তৌহিদুল ইসলাম কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুপি ইউনিয়নের ইটাল্লা গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। ৩১ জানুয়ারি তৌহিদের বাবার কুলখানি ছিল। পরিবারের দাবি, ওই আয়োজন চলাকালে আগের ৩০ জানুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে তাঁকে বাড়ি থেকে ধরে নিয়ে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরদিন দুপুরে খোঁজ মেলে , কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তৌহিদের মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে তাঁরা দেখেন, তৌহিদের শরীরে অসংখ্য জখম-নির্যাতনের চিহ্ন।
পুলিশ জানায়, ৩১ জানুয়ারি বেলা ১১টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে কোতয়ালি থানা পুলিশকে জানানো হয় তৌহিদকে নেওয়ার জন্য। পুলিশের কাছে হস্তান্তরের সময় তৌহিদ অচেতন অবস্থায় ছিলেন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
মহাসড়কে আগুন রাঙা পলাশ
পোকা খাওয়া বাদ মরিচ দিয়ে মসলা তৈরি; দুই লাখ টাকা জরিমানা
ভারত থেকে দুদিনে এলো ৫ হাজার টন ডিজেল
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ব্রাহ্মণপাড়ায় সড়কে গ্রাম পুলিশ ও আনসার মোতায়েন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা অতিক্রম
খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ, চলবে চার বছর
কুমিল্লা ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
কুমিল্লায় অভয়চরণ নৃত্যাঙ্গনের ৩ দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য কর্মশালার সমাপনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২