সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২
কবরবাসীদের আত্মার মাগফেরাত কামনায়
চৌদ্দগ্রামে আবদুল বারী ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
মোঃ এমদাদ উল্যাহ
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১:১৩ এএম |



কুমিল্লার চৌদ্দগ্রামে কবরবাসীদের আত্মার মাগফেরাত কামনায় ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আবদুল বারী ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাতিসা ইউনিয়ন জামায়াতের আমীর সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, সেক্রেটারী মোতাহের উদ্দিন মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি কাজী নিজামুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মনির আহমেদ, মাওলানা ফয়েজ আহমেদ, মাওলানা আবদুল মন্নান মজুমদার, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, পৌর জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, শিবিরের কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারী জাহিদুল ইসলাম চৌধুরী, আইটি ও প্রচার সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, এইচআরডি সম্পাদক ইকবাল হোসেন বাবলু,  উপজেলা শিবির সভাপতি মোজাম্মেল হক, পৌরসভা সভাপতি হোসাইন আহমেদ। আবদুল বারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী মু. শরীফুল ইসলামের আয়োজনে ও পরিচালক মু. আরিফুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠানে কুমিল্লা জেলা দক্ষিণ শিবিরের সাবেক অফিস সম্পাদক বেলায়েত হোসেন, মাস্টার আবদুর রহিম, ছাত্রনেতা মামুন মজুমদার, জাহিদুল ইসলাম, আবদুল বারীর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অতনূর বান
অর্থনীতি সচলে বিনিয়োগ বাড়াতে হবে
এখতিয়ারবহির্ভূত সড়ক ইজারা দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ
ভাষাশহীদদের প্রতি কুমিল্লায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলার শাখার কার্যকরী কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রথম প্রয়োরিটি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন
কুবিতে হলে ডুকে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষার্থীকে মারধর
প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় মানুষের ঢল
বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন গণ সংবর্ধনা প্রদান
অমর একুশে আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২