রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইসমাইল নয়ন
প্রকাশ: রোববার, ২৩ মার্চ, ২০২৫, ১:৪৫ এএম |


কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে ইফতার, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ মার্চ (শনিবার) ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে এ ইফতার, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইফতার ও আলোচনা সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়নের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট আবদুল আলীম খান। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতের আমীর রেজাউল করিম, ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, ডাঃ রাকিব, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, মোঃ বিল্লাল হোসেন, মোঃ ইউনুস মিয়া, আলী আহাম্মদ মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ অপু খান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান, দপ্তর সম্পাদক শরীফ খান আকাশ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম রাজু, সাংবাদিক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য জসিম উদ্দিন ও সদস্য কামরুল হাসান। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মোর্শেদ আলম ভূঁইয়া, অ্যাডভোকেট এবিএম কামরুল হাসান, গাজী মুস্তফা কামাল প্রমুখ।
সভায় কর্মরত সাংবাদিকবৃন্দ আগামী দিনে আরো বেগবান ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। এ সময় বক্তারা বলেন,সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। দেশ ও জাতির কল্যাণে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও এ দায়িত্ব পালন করে যাবে। এছাড়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন কর্মরত সাংবাদিকরা।
ইফতারের পূর্বসময়ে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মাছুম বিল্লাহ। মুনাজাত শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২