রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
মামলা প্রত্যাহার দাবিতে কোম্পানীগঞ্জ -নবীনগর সড়ক অবরোধ ও মানববন্ধন
সাজ্জাদ হোসেন, মুরাদনগর
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১:৪৬ এএম |


কুমিল্লার মুরাদনগর নগরপাড় গ্রামের ব্যবসায়ী ইয়াকুব আলীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শুক্রবার দুপুরে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। পরে নগরপাড় চৌরাস্তায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে তারা।
সমাবেশে বক্তব্য রাখেন আল-আমিন, মাহবুব আলম, সজিব মিয়া, নাঈম সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মালু মিয়া, ইসমাইল হোসেন, সোহেল মিয়া, মোমেন সরকার ও আল-আমিন প্রমুখ। বক্তারা ইয়াকুব আলীর বিরুদ্ধে দায়েরকৃত মামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মামলাটি প্রত্যাহারসহ চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানায়।
সরেজমিন গিয়ে জানা যায়, ব্যবসায়ী ইয়াকুব আলীর নিকট চাঁদা দাবি করে আসছিল একটি চাঁদাবাজ চক্র। চক্রটি ইতিমধ্যে কোম্পানীগঞ্জ বাজারের পেয়াজ ব্যবসায়ী খলিল মিয়ার মাধ্যমে ইয়াকুব আলীর কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়। বর্তমানে চক্রটি আরো ৫ লাখ টাকা চাঁদা দাবি করছে। চাঁদা দিতে অস্বীকার করায় চক্রটির যোগসাজসে নগরপাড় গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মোঃ সফিককে দিয়ে থানায় একটি মামলা করানো হয়। উক্ত মামলার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে ওঠে।
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, ইয়াকুব আলীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সমবেশ করে লাভ কি? আমরা বিষয়টি খতিয়ে দেখতেছি।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২