শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫
২৯ অগ্রহায়ণ ১৪৩২
ওয়ানডে দলে নতুন মুখ ইশমা
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১২:২৬ এএম আপডেট: ১৪.০৩.২০২৫ ১:২৯ এএম |



 ওয়ানডে দলে নতুন মুখ ইশমা

পাকিস্তানে অনুষ্ঠেয় বিশ্বকাপ কোয়ালিফায়ারের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যে দলে একমাত্র নতুন মুখ ইশমা তানজিম।
ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফরম্যান্স করে নির্বাচকদের মন জয় করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ইশমা। চ্যাম্পিয়ন শেলটেক ক্রিকেট একাডেমির হয়ে ৭ ইনিংসে ৪৮ গড়ে ৩৩৬ রান করেছেন। প্রতিটিতেই ২৫ এর বেশি রান করেছেন ইশমা।
টি-টোয়েন্টির পর ওয়ানডে দলে জায়গা করে নিলেন তিনি। টি-টোয়েন্টিতে ৪ ম্যাচে সুযোগ পেয়ে ২৪ রান করেছিলেন। এবার ওয়ানডেতে কেমন করেন সেটা দেখার।
এদিকে ঢাকা লিগের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া রিতু মনি জাতীয় দলে ফিরেছেন। তার সঙ্গী হয়েছেন জান্নাতুল ফেরদৌস সুমনা। ৮ ম্যাচে ২১ উইকেট নিয়ে লিগের সর্বোচ্চ উইকেট শিকারি সুমনা। প্রায় সাত বছর পর ওয়ানডে দলে ফিরলেন ২৫ বছর বয়সী অফ স্পিনার। রিতু প্রিমিয়ার লিগে গুলশান ইয়ুথ ক্রিকেট ক্লাবের হয়ে ৮ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ২১ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ১৬১ রান করেছেন। অভিজ্ঞ অলরাউন্ডারকে এবার বড় মঞ্চের জন্য প্রস্তুত মনে হচ্ছে।
দলে জায়গা হারিয়েছেন মুর্শিদা খাতুন, সুলতানা খাতুন ও তাজ নেহার। পায়ের চোটে বাদ পড়েছেন লতা মন্ডল।
ছয় দলের টুর্নামেন্ট খেলতে আগামী ৩ এপ্রিল লাহোরের উদ্দেশে রওনা হবে নিগার সুলতানার দল। বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান ছাড়া বাছাইয়ের বাকি চার দল ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, থাইল্যান্ড ও স্কটল্যান্ড।
বাংলাদেশের প্রথম ম্যাচ থাইল্যান্ডের বিপক্ষে ১০ এপ্রিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে হবে টুর্নামেন্টের সব ম্যাচ।
মাঠে নামার আগে বাংলাদেশ দুইটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে ৫ ও ৭ এপ্রিল। স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলো খেলতে তারা।
বাংলাদেশ স্কোয়াড:
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা, রাবেয়া, ফাহিম খাতুন, ফারিহা ইসলাম, ফারজানা হক, সানজিদা আক্তার, মারুফা আক্তার ও রিতু মনি।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ওসমান হাদির মাথায় গুলি
হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে
দুর্বৃত্তরা আগে থেকেই অনুসরণ করছিল হাদিকে, প্রচারণায়ও যুক্ত ছিল
গুলি এক পাশ দিয়ে ঢুকে বেরিয়ে যায় অন্য দিক দিয়ে
হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় দিবসের টোকেন মানি নিচ্ছে সদর দক্ষিণ উপজেলা প্রশাসন
ওসমান হাদির মাথায় গুলি
তফসিলকে স্বাগত জানিয়ে কুমিল্লায় অভিনন্দন মিছিল
সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি
হত্যাচেষ্টা মামলার আসামি ধরতে পুলিশের অনীহা!
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২