শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২
বার্ড-এ জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১:২৬ এএম |


বার্ড কুমিল্লা কর্তৃক জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)-এর কর্মকর্তাদের জন্য আয়োজিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী গতকাল অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ডা. আশরাফী আহমদ, এনডিসি, মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং প্রাক্তন মহাপরিচালক, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)। 
সভাপতি তাঁর বক্তব্যে সফলভাবে প্রশিক্ষণ কোর্সটি সমাপ্তি করার জন্য সকল প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং প্রশিক্ষণ কোর্স থেকে লব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে কাজে লাগানোর জন্য সবাইকে অনুরোধ করেন। চাকুরী জীবনে প্রশাসনিক বিষয়গুলো পরিচালনা করার ক্ষেত্রে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের গুরুত্ব রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ গাজী সামছুল আলম, উপপরিচালক (প্রশিক্ষণ), নিপোর্ট। সমাপনী অধিবেশনে আরও বক্তব্য রাখেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) আবদুল্লাহ আল মামুন। কোর্সটিতে কোর্স পরিচালকের দায়িত্ব পালন করেন আবদুল্লাহ আল হুসাইন, যুগ্মপরিচালক এবং সহকারী কোর্স পরিচালকের দায়িত্ব পালন করেন আব্দুল্লা-আল-মামুন, সহকারী পরিচালক, বার্ড। এছাড়া কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন  রাখি নন্দী, উপপরিচালক, বার্ড। উক্ত কোর্সে ডিরেক্টর জেনারেল অ্যাওয়ার্ড অর্জন করেন আকলিমা বেগম, সহকারী পরিচালক, নিপোর্ট। উল্লেখ্য যে, গত ১২ জানুয়ারি ২০২৫ তারিখে শুরু হওয়া কোর্সটিতে নিপোর্ট-এর ৩৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর পিতার ইন্তেকাল
এগ্রো-প্রোডাক্টকে দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব
গণভোটের ফল সংশোধন
দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তির কারাদণ্ড
দেবিদ্বারে ট্রাক্টরের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাসনগাছায় সড়কে চাঁদা আদায়, আইনি ব্যবস্থার নির্দেশ জেলা প্রশাসকের
থানা-পুলিশ ‘ম্যানেজ’ করেই গোমতী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে : এমপি হাসনাত আব্দুল্লাহ
উদ্বোধনের ২০ বছর পর চালু হলো নাঙ্গলকোটের গোহারুয়া ২০ শয্যা সরকারি হাসপাতাল
কুমিল্লা শিক্ষাবোর্ড জুনিয়র বৃত্তি পেলো ৫ হাজার ২১৫ শিক্ষার্থী
জুনিয়র বৃত্তি পরীক্ষায় ময়নামতি ইংলিশ স্কুল এন্ড কলেজের শতভাগ সাফল্য
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২