বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১৩ ফাল্গুন ১৪৩২
ছাত্র-তরুণরা ধ্বংসের মুখে থাকা দেশকে নতুন ভাবে গড়ার সুযোগ দিয়েছে -ব্রাহ্মণবাড়িয়ায় জোনায়েদ সাকি
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০৭ এএম |


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আমাদের মতপার্থক্য থাকা সত্বেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কেননা ছাত্র-তরুণরা ধ্বংসের মুখে থাকা বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ দিয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের নিজকান্দি প্রাইমারী স্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জোনায়েদ সাকি বলেন, ছাত্র তরুণরা ধ্বংসের মুখে থাকা বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ দিয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। মতপার্থক্য নিয়েই ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। বাঞ্ছারামপুরের সর্বোচ্চ উন্নয়ন করতে আমি ও আমার দল বদ্ধপরিকর।
জুনায়েদ সাকি সাবেক আওয়ামী সরকারের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায় হয়েছে কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা এখনও জারি আছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে। প্রচলিত নিয়মে যারাই ক্ষমতায় যায়, তারাই ক্ষমতা ব্যবহার করে স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ কর্তৃত্ববাদ কায়েম করতে পারে। এ জন্যই গণতন্ত্রের শক্তিশারী পাহারাদার দরকার।
জোনায়েদ সাকি আরো বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি নিয়ে জুলাই-আগস্ট অভুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে। এটা মনে রাখা দরকার শেখ হাসিনার আগেও যত দুঃশাসন হয়েছে তারা যে ব্যবস্থার ওপর দাঁড়িয়ে দুঃশাসনটা কায়েম করেছে, সে ব্যবস্থা এখনো বহাল তবিয়তে আছে। এই ব্যবস্থা পরিবর্তন করা এখন প্রধান কাজ। যেমন জগদ্দল পাথরটাকে আমরা সরাতে পেরেছি, কাজেই এই ব্যবস্থা বদল করতে আমাদের পিছিয়ে গেলে হবে না, আমাদের ঐ্যক্যবদ্ধ থাকতে হবে। এটাই মূল বার্তা।
রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সরকার মোঃ মইনুল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, ছাত্র ফেডারেশন বাঞ্ছারামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৈকত আরিফ ও উপজেলার প্রধান সমন্বয়ক শামীম শিবলী প্রমুখ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত নারী আসনে এমপি হতে আগ্রহী কুমিল্লার ৪ নেত্রী
দাউদকান্দিতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪জন দগ্ধ
সেই ভবনের গ্যাস লাইন ছিল অবৈধ
বান্দার প্রতি মহান আল্লাহর মহব্বত
কুমিল্লা থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মেয়র পদে আলোচনায় চারজন
গোমতী নদীর মাটির সাথে উজার হচ্ছে গাছপালা
‘দ্রুতই স্থানীয় সরকার-সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত নেবে ইসি’
কুবির ১ম মেধা তালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল
এমপি শাওনকে হোসাইনীয়া কমিটি চান্দিনা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২