রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
অপারেশন ডেভিল হান্ট : কুমিল্লায় গ্রেপ্তার ১৩ জন
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১:২৯ এএম আপডেট: ১১.০২.২০২৫ ১:৩৬ এএম |


  অপারেশন ডেভিল হান্ট :  কুমিল্লায় গ্রেপ্তার ১৩ জনচলমান অপারেশন অপারেশন ডেভিল হান্টে কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে। 
গ্রেপ্তারের মধ্যে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় ৪ জন, বুড়িচংয়ে ৩ জন,দেবিদ্বারে ১ জন, নাঙ্গলকোটে ২ জন, মুরাদনগরে ১ জন, সদর দক্ষিণে ১ জন এবং দাউদকান্দিতে ১ জন। এছাড়াও এদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামিও রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
অপারেশন ডেভিল হান্টের অভিযান এবং গ্রেপ্তারের বিষয়টি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ (ওসি) নিশ্চিত করেছেন।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মাহিনুল ইসলাম জানান, অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামি এবং তিনজন আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, কুমিল্লা মহানগরীর ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জনি, সাবেক ছাত্রলীগ নেতা গোলাম হোসেন তপন এবং সাজাপ্রাপ্ত আসামি রনি।
  অপারেশন ডেভিল হান্ট :  কুমিল্লায় গ্রেপ্তার ১৩ জন
বুড়িচংয়ে গ্রেপ্তার তিনজন হলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট রেজাউল করিম খোকন, উপজেলার আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম, মোকাম ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন।
এছাড়াও পুলিশের পৃথক অভিযানে দেবিদ্বার উপজেলার ছাত্রলীগ নেতা মো. নাবির হোসেন, মুরাদনগরের সাবেক ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত বাবু, নাঙ্গলকোট উপজেলা যুবলীগ নেতা ফরহাদ হোসেন, পৌরসভা ছাত্রলীগ নেতা ফয়েজ আহমেদ এবং দাউদকান্দির এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
রাজনীতি যেন লুটেরাদের বিনিয়োগের ক্ষেত্র না হয় : হাসনাত আবদুল্লাহ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২