শুক্রবার ২০ মার্চ ২০২৬
৬ চৈত্র ১৪৩২
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মনোহরগঞ্জ( কুমিল্লা) প্রতিনিধি।।
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১১:৫৯ এএম |

মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিতমনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৭ রমজান মনোহরগঞ্জ মডেল মসজিদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মনোহরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক মো. সফিকুর রহমান। আলোচনায় বক্তারা রমজানের শিক্ষা ও আধ্যাত্মিক গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি জহিরুল হক ভূঁইয়া, এস এম মনসুর, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল বাচ্চু, ইফতার মাহফিল উদযাপন কমিটির আহবায়ক কাজী মাসউদ আলম।

মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিতপ্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল বাকী মিলন ও সাংবাদিক আরিফুর রহমানের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জহিরুল ইসলাম, শাহ আলম, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি আলী আশ্রাফ মোল্লা, হেফাজত ইসলাম নেতা মাওলানা নিজাম উদ্দিন, ইসলামী আন্দোলন নেতা ডা. আল হেলাল মাহমুদ, সাবেক ছাত্রনেতা জসিম মেহেদী, প্রসাবী মনির হোসেন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বেল্লাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অহিদুর রহমান, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতি মনোহরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, দৈনিক জনকন্ঠের প্রতিনিধি আমানত উল্লাহ লিঙ্কন, দৈনিক আজকের জীবন ও শিরোনাম প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, সাংবাদিক আলমগীর হোসেন, মোঃ ফিরোজ, মাসুদ আলম, কুদরত উল্লাহ, মাও. মাহবুবুর রহমান, আবুল কালাম, মমিন উল্লাহ, আরিফুর রহমান মাহফুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং পরে উপস্থিত সকলে ইফতারে অংশগ্রহণ করেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
দৌলতের পরিবারের পাশে দাঁড়াল মিরাখলা প্রবাসী সমাজকল্যাণ পরিষদ
কুমিল্লায় সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
এলো খুশির ঈদ
সৌদি আরবে ঈদ শুক্রবার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইকরা কমিউনিটি ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত
কুমিল্লার ৩ মন্ত্রী ও ৯ এমপি কে কোথায় ঈদ করবেন-
বরুড়ায় গণপিটুনিতে যুবকের মৃত্যু
প্রধানমন্ত্রীর উপহার পেলেন কুমিল্লা সিটির পরিচ্ছন্নতা কর্মীরা
সৌদি আরবে ঈদ শুক্রবার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২