
কুমিল্লা
প্রতিনিধি : পবিত্র রমজান মাস উপলক্ষে কুমিল্লার গোমতী টাচ রেস্টুরেন্টে
ইকরা ইসলামিক স্কুল ও মাদরাসার সাবেক ছাত্রবৃন্দের উদ্যোগে “ইকরা কমিউনিটি
ইফতার মাহফিল ২০২৬” শীর্ষক এক মনোমুগ্ধকর গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত
হয়েছে।
উক্ত আয়োজনে প্রায় দুই শতাধিক ছাত্র এবং সম্মানিত শিক্ষকমণ্ডলী উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল
মাওলানা ফরিদ আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে দাওয়াতি মেহমান ছিলেন
প্রতিষ্ঠানটির গভর্নিং বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব নুরুদ্দিন সাহেব।
এছাড়াও
প্রবীণ শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হক স্যার, মাওলানা মুজিব
স্যার, মাওলানা সাইদ স্যার, হাফেজ শহীদ স্যার, সাবেক শিক্ষক হাফেজ হুমায়ুন
স্যার, সাবেক শিক্ষক মাওলানা জসীম স্যার, সাবেক শিক্ষক মাওলানা কাসেম স্যার
সহ বর্তমান হিফজখানার সকল শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে
প্রিন্সিপাল মাওলানা ফরিদ আহমেদ উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ
দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং আগামী শীতকালীন সময়ে
প্রাতিষ্ঠানিকভাবে পাগড়ী প্রদান অনুষ্ঠানের আশ্বাস দেন, যা উপস্থিত
ছাত্রদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করে।
অনুষ্ঠানের একপর্যায়ে
সাবেক ছাত্রদের পক্ষ থেকে প্রিন্সিপাল স্যারকে সম্মাননা স্মারক হিসেবে
একটি ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি উপস্থিত সকল শিক্ষককে সম্মানসূচক
উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের জন্য কালেমা খচিত একটি
দৃষ্টিনন্দন ওয়ালম্যাট উপহার দেওয়া হয়, যা অনুষ্ঠানে উপস্থিত সকলের দৃষ্টি
আকর্ষণ করে।
উল্লেখ্য, ইকরা ইসলামিক স্কুল ও মাদরাসা ২০০২ সালে
প্রতিষ্ঠিত হয়। কুমিল্লার টমছম ব্রিজ এলাকায় অবস্থিত এ প্রতিষ্ঠানটি
দীর্ঘদিন ধরে কুরআন এবং দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয় করে ইলম প্রসারে
গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
ইফতার মাহফিলটি সাবেক
সিনিয়র-জুনিয়র-সমসাময়িক সকল ছাত্রদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও
পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে।
অনুষ্ঠানটি তিলাওয়াত ও সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে সমাপ্ত হয় এবং উপস্থিত সবাই সম্মিলিতভাবে ইফতারে অংশগ্রহণ করে।
