শুক্রবার ২০ মার্চ ২০২৬
৬ চৈত্র ১৪৩২
বরুড়ায় গণপিটুনিতে যুবকের মৃত্যু
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১২:৩৯ এএম আপডেট: ১৮.০৩.২০২৬ ১২:৫৯ এএম |





বরুড়ায় গণপিটুনিতে  যুবকের মৃত্যু বরুড়ায় গণপিটুনিতে জসিম নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল (১৬ মার্চ) সোমবার সন্ধ্যা ৭ টার দিকে বরুড়ার ধনিশ্বর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জসিম ধনিশ্বর এলাকার সুলতান মিয়ার ছেলে।
জানা গেছে, গত (১৫ মার্চ) রবিবার উপজেলার ধনিশ্বর এলাকার রাব্বি ও রোশন আলীর সাথে বাঁশঝাড় নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন জসিম। তাদের ঝগড়া মেটাতে এসে একই এলাকার দোলোয়ার, সোহাগ ও তানজিনা নামের এক নারীসহ হামলার স্বীকার হন।জসিম ওই তিনজনকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং জসিম নিজেও আহত হয়। পরে এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।পরেরদিন (১৬ মার্চ) জসিম পুনরায় তাদের উপর হামলা করার চেষ্টাকালে এলাকাবাসীর গণপিটুনির স্বীকার হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে বরুড়া থানায় একটি মামলা দায়ের করেন।
স্থানীয় ওয়ার্ড মেম্বার ফয়েজ আহমেদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে থানায় যোগাযোগ করেন। পরে পুলিশের পরামর্শে আহত জসিমকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। 
এ বিষয়ে বরুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, আমরা অফিসার ইনচার্জসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
দৌলতের পরিবারের পাশে দাঁড়াল মিরাখলা প্রবাসী সমাজকল্যাণ পরিষদ
কুমিল্লায় সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
এলো খুশির ঈদ
সৌদি আরবে ঈদ শুক্রবার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইকরা কমিউনিটি ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত
কুমিল্লার ৩ মন্ত্রী ও ৯ এমপি কে কোথায় ঈদ করবেন-
বরুড়ায় গণপিটুনিতে যুবকের মৃত্যু
প্রধানমন্ত্রীর উপহার পেলেন কুমিল্লা সিটির পরিচ্ছন্নতা কর্মীরা
সৌদি আরবে ঈদ শুক্রবার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২