নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব
গ্রহণ করেছেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
সোমবার
(১৬ মার্চ) সকাল ১১টায় কুমিল্লা জেলা পরিষদ আনুষ্ঠানিক আয়োজনের মধ্যদিয়ে
তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা পরিষদের
ভারপ্রাপ্ত প্রশাসক মু. রেজা হাসান তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব
গ্রহণের সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের
প্রতিনিধিসহ স্থানীয় ঠিকাদাররা উপস্থিত ছিলেন। তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে
নতুন প্রশাসককে বরণ করে নেন। এ সময় পুরো কার্যালয়ে উৎসবমুখর পরিবেশের
সৃষ্টি হয়।
দায়িত্ব গ্রহণ শেষে বক্তব্যে মোস্তাক মিয়া বলেন, কুমিল্লা
জেলা পরিষদকে একটি কার্যকর, জনমুখী ও উন্নয়নবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে
তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। জেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো
নির্মাণ, গ্রামীণ সড়ক উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে
চান তিনি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মোস্তাক মিয়া বিএনপির রাজনীতির সঙ্গে
সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সম্পৃক্ত হন এবং
দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কুমিল্লা
বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
