রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
কুমিল্লায় দেড় কোটি টাকার ভারতীয় মোবাইল ফেলে পালিয়েছে মালিক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১:২৯ এএম আপডেট: ১১.০২.২০২৫ ১:৩৬ এএম |





 কুমিল্লায় দেড় কোটি  টাকার ভারতীয়  মোবাইল ফেলে পালিয়েছে মালিকদেড় কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় মোবাইল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১০ ফেব্রুয়ারি) কুমিল্লার সীমান্তবর্তী চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের নোয়াপুর এলাকা থেকে এসব মোবাইল উদ্ধার করেছে বিজিবির একটি টহল দল। এসব তথ্য জানিয়েছেন, ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ।
তিনি জানান, কুমিল্লার সীমান্তবর্তী নোয়াপুর এলাকা থেকে ১০৯ পিস বিভিন্ন প্রকার ভারতীয় মোবাইল ফোন ও দুই হাজার ৭০০টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি চুয়ান্ন লক্ষ তেষট্টি হাজার সাতশ টাকা। এসব মোবাইল ফোন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে আনে চোরাকারবারিরা। কিন্তু বিজিবির টহলদলের উপস্থিতি টেরপেয়ে তারা পালিয়ে যায়। উদ্ধার করা সকল অবৈধ দ্রব্যসামগ্রী কাস্টমস এ জমা করা হবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২