
পোকা
খাওয়া বাদ মরিচ দিয়ে মসলা তৈরির সময় হাতেনাতে ধরা পরায় কুমিল্লাকে আল আমিন
ফুড গ্রাইনার মসলা মিলকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তর। মঙ্গলবার কুমিল্লার সদর উপজেলার কুচাইতলি এলাকায় এই অভিযান
পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী
পরিচালক মোঃ কাউসার মিয়া জানান, কারখানাটি বিপুল পরিমাণ বাদ মরিচ ও পোকায়
খাওয়া মরিচের সাথে অল্প পরিমাণে ভালো মরিচ দিয়ে ভাঙ্গিয়ে গুড়া মসলা তৈরি
করছিল। এছাড়া খুবই অস্বাস্থ্যকর পরিবেশে মরিচ ও হলুদের গুড়া মেঝেতে রেখে
সেগুলো বিক্রয়ের জন্য প্রস্তুত করা হচ্ছিল। এ সময় অনিয়মের অভিযোগে ভোক্তা
অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী কারখানার মালিক বাহার মিয়াকে দুই লাখ টাকা
জরিমানা করা হয়। এসময় সকল বাদ মরিচ ও মসলা বিনষ্ট করা হয়।
এছাড়াও
অভিযান পরিচালনার সময় বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে
বাখরাবাদ এলাকায় মাটির হাড়ি হোটেল কে ৫০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জুয়েল মিয়া।
