রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
কুমিল্লা সদর দক্ষিণে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড
মো. মিজানুর রহমান
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১২:৩৪ এএম আপডেট: ১৪.০৩.২০২৬ ১২:৫২ এএম |



 কুমিল্লা সদর দক্ষিণে  মাটি কাটার দায়ে ১ লাখ টাকা  জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের দক্ষিণ বিজয়পুরে অবৈধভাবে মাটিকাটা প্রতিরোধে আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাটি কাটার দায়ে অভিযুক্ত বিজয় চন্দ্র পাল সুজনকে ১ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। 
সূত্র জানায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের দক্ষিণ বিজয়পুর নামকস্থানে মাটিকাটা প্রতিরোধে শুক্রবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাটি কাটার দায়ে অভিযুক্ত দক্ষিণ বিজয়পুর গ্রামের নিরঞ্জন চন্দ্র পালের পুত্র বিজয় চন্দ্র পাল সুজন (৩০) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। জনস্বার্থে কৃষিজমির মাটিকাটা প্রতিরোধে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। অভিযানকালে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় দৈনিক কুমিল্লার কাগজকে জানান, অবৈধভাবে মাটি কাটা ও বিক্রীর সাথে জড়িত ব্যক্তি ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ড্রাম ট্রাক ও ট্রলি ট্রাক্টর এবং পিকআপ উপজেলার যেখানেই পাওয়া যাবে সেখানেই জব্দ করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। তিনি আরও জানান, কোনোভাবেই তিন ফসলী জমির টপ সয়েল বিক্রীর সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২