শুক্রবার ৩ জুলাই ২০২৬
১৯ আষাঢ় ১৪৩৩
কুমিল্লায় বাহারের বাড়িতে ফের ভাঙচুর, অগ্নিসংযোগ
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫০ এএম আপডেট: ০৭.০২.২০২৫ ২:১৩ এএম |


  কুমিল্লায় বাহারের বাড়িতে  ফের ভাঙচুর, অগ্নিসংযোগনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে কুমিল্লা নগরের মুন্সেফবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরেও বাহাউদ্দীনের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিলো।
সরকার পতনের পর থেকেই সাবেক এমপি বাহার ও তার কন্যা সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র তাহসিন বাহার সূচনা ভারতে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার দিবাগত রাতে বিক্ষুব্ধরা প্রথমে বাহাউদ্দিনের বাড়ির জানালার গ্রিল ভাঙার চেষ্টা করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান এবং পেট্রোল ঢেলে কয়েকটি কক্ষ ও ভবনের সামনে আগুন ধরিয়ে দেন।
এর আগে রাত সাড়ে ১২টার দিকে নগরের রামঘাট এলাকায় কুমিল্লা মহানগর ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা চালানো হয়। বিক্ষুব্ধরা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের প্রধান ফটকের সামনে থাকা ইটের গাঁথুনি ভেঙে ফেলে।
এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেন, ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা এখনো দেশ নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তিনি কখনো ভিডিও বার্তা, কখনো অডিও বার্তার মাধ্যমে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। তবে ছাত্র-জনতা এসব মেনে নেবে না।
তিনি আরও বলেন, বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের অফিসে ভাঙচুরের পর বাহারের বাড়িতেও হামলা চালিয়েছে। কারণ বাহাউদ্দীন বাহার বছরের পর বছর কুমিল্লার মানুষের ওপর নিপীড়ন চালিয়েছেন। কুমিল্লায় ফ্যাসিবাদের কোন অস্তিত্ব থাকবে না বলেও জানান তিনি।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ জন
সারা দেশের ন্যায় কুমিল্লায়ও নজরুল বর্ষের উদ্বোধন করেছেনপ্রধানমন্ত্রী
মহাসড়কে মিলল গহবধূর লাশ, হত্যার অভিযোগ স্বজনদের
হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় ১২ দিনের অনশনের পর প্রেমিকের বাড়ি ছাড়লেন তরুণী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংগরাকে উপজেলা ঘোষণা করায় আনন্দের জোয়ার মিষ্টি বিতরণ ও শোভাযাত্রা
স্বপ্নের জাপান থেকে ফিরল শুধু মৃত্যুর খবর
জুলাই ধ্বংসের শুরু হলো যেভাবে-
কুমিল্লার স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধেরঘটনায় লক্ষ্মীপুর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার অপু
ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গোপালগঞ্জের তরুণীর অনশন, তোলপাড়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২