বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লার পুরনো গোমতীতে ভাসছিলো মানুষের পা
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫৫ এএম আপডেট: ০৩.০২.২০২৫ ২:১০ এএম |



নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা আদর্শ সদর উপজেলা কাপ্তান বাজার পাক্কার মাথা এলাকায় পুরোনো গোমতী নদীতে একজন মানুষের বিচ্ছিন্ন পা ভেসে উঠেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেল স্থানীয়রা নদীতে মানুষের পা ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।পরে পুলিশ এসে পা উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ফেরদৌস আরা কেয়া নামে ওই এলাকার এক গৃহিনী জানান, রবিবার বিকেলে নদীর পাড়ে বাচ্চারা খেলাধুলা করছিলো। এ সময় তাঁরা একজন মানুষের পা দেখতে পায়৷ পরে তিনিও নদীতে ভাসমান অবস্থায় একটি পা দেখতে পেয়ে অন্যাদের জানান। 
স্থানীয়রা জানান, ভেসে উঠা মানুষের পা উরু থেকে কাটা হয়েছে। দীর্ঘ সময় পানিতে ভেসে থাকায় তা ফুলে গেছে। পাটি ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে পা উদ্ধার করে থানায় নিয়ে যায়। 
খবর পেয়ে কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক বাপ্পি চক্রবর্তী ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভাসতে থাকা মানুষের পা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। পুলিশের এই কর্মকর্তা জানান, তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। 
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
সংসদে কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি এমপি মনির চৌধুরীর
নগরভবন বর্তমান স্থানেই চায় কুমিল্লার মানুষ
লালমাইয়ের প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার লুট
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২