রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬
৩ ফাল্গুন ১৪৩২
বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল জব্দ
ইসমাইল নয়ন।।
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ১:৪৬ এএম আপডেট: ২০.০১.২০২৫ ২:২৬ এএম |

  বিজিবির অভিযানে  মাদক ও অবৈধ  মালামাল জব্দ
সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত হতে শংকুচাইল, শশীদল, সালদানদী, খারেরা ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত হতে কসবা, চন্ডিদার ও মাদলা বিওপি কর্তৃক ১৭ জানুয়ারি হতে ১৯ জানুয়ারি পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫৭,৮৬,৮৫০/-(সাতান্ন লক্ষ ছিয়াশি হাজার আটশত পঞ্চাশ) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে। তন্মধ্যে জব্দকৃত বাঁজি ৭০,৬০০ টি, চিনি ৯৪৫ কেজি, বাসমতি চাউল ২৭০ কেজি, বিস্কুট ২৫,২০০ প্যাকেট, কাভার্ড ভ্যান ০১ টি, হুইস্কি ৯৭ বোতল, ইস্কফ সিরাপ ৯৪ বোতল, ইয়াবা ট্যাবলেট ৫০০ পিস এবং ফেন্সিডিল ১২৮৫ বোতল।
 এ ব্যপারে ৬০ বিজিবি বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মাদকদ্রব্য জব্দ করে। 
বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার
‘পররাষ্ট্রনীতি হবে দেশের স্বার্থ ঠিক রেখে’
কুমিল্লায় প্রথম নির্বাচনেই ৫ জনের বাজিমাত
তৃতীয়বার স্বতন্ত্রের জয়, উপজেলা সদরে ‘প্রথম’ এমপি শাওন
কুমিল্লা নিউমার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির আংশিক কমিটি অনুমোদন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
কুমিল্লা-৯ সংসদীয় আসনে ৮ প্রার্থীর ৬ জনেরই জামানত বাজেয়াপ্ত!
কুমিল্লায় প্রথম নির্বাচনেই ৫ জনের বাজিমাত
শত্রুর সাথেও যেন বে-ইনসাফি না হয় তা নিশ্চিত করার প্রচেষ্টা থাকবে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২