শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
কুমিল্লায় বিজিবির অভিযানে ৫৯ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৩ এএম আপডেট: ১৬.০২.২০২৬ ১:২১ এএম |


কুমিল্লায় বিজিবির অভিযানে  ৫৯ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার ভারত সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন- বিজিবি।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত তিনটার দিকে সদর উপজেলার বিবির বাজার বিওপির কটক বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব শাড়ি ও সিগারেট জব্দ করা হয় বলে জানিয়েছে কুমিল্লা-১০ বিজিবি। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ৫৯ লাখ টাকা ৮০ হাজার টাকা। 
বিজিবি সূত্র জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে ১৫ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে সীমান্ত এলাকায় অভিযান চালাতে শুরু করে বিজিবি। এ সময় কটক বাজার এলাকায় সীমান্তের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাগবেড় নামক স্থানে মালিক বিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ী এবং সিগারেট জব্দ করে। যার সর্বমোট মূল্য ৫৯ লাখ ৮০ হাজার টাকা। 
অভিযানের সময় চোরাকারবারি দলের সদস্য কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি জানিয়ে বিজিবি বলছে, সীমান্ত চোরাকারবারীদের অপতৎপরতা রুখতে অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২