বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১৩ ফাল্গুন ১৪৩২
হোমনায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও উদ্যোক্তা মেলা ও গ্রামীণ পিঠা উৎসবের উদ্বোধন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ১২:৪৬ এএম |


হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় তারণ্যের উৎসব ও  জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও উদ্যোক্তা মেলা ও গ্রামীণ পিঠা উৎসব শুরু হয়েছে। 
বুধবার (১৫ জানুয়ারী) বেলা ১টার দিকে  উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে ফিতা ও কেক কেটে,  বেলুন উড়িয়ে এ  মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।
অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা আহাম্মেদ মোফাচ্ছের, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাবেদ উল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো  মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ওয়াসিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুম পারভীন লুনা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আবদুল হক সরকার, একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, সহকারি সমাজসেবা কর্মকর্তা মো. রইস উদ্দিন, সাংবাদিক মো. কামাল হোসেনসহ ছাত্র সমন্বয়ক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিজ্ঞান শিক্ষকগণ এ সময় উপস্থিত ছিলেন।
বিজ্ঞান মেলায়  ১৪ টি ও উদ্যোক্তা মেলায় ১৬ টি মোট ৩০ টি স্টল অংশগ্রহণ করেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত নারী আসনে এমপি হতে আগ্রহী কুমিল্লার ৪ নেত্রী
দাউদকান্দিতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪জন দগ্ধ
সেই ভবনের গ্যাস লাইন ছিল অবৈধ
বান্দার প্রতি মহান আল্লাহর মহব্বত
কুমিল্লা থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মেয়র পদে আলোচনায় চারজন
গোমতী নদীর মাটির সাথে উজার হচ্ছে গাছপালা
‘দ্রুতই স্থানীয় সরকার-সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত নেবে ইসি’
কুবির ১ম মেধা তালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল
এমপি শাওনকে হোসাইনীয়া কমিটি চান্দিনা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২