শনিবার ২১ ফেব্রুয়ারি ২০২৬
৯ ফাল্গুন ১৪৩২
বার্ডে বিভিন্ন ক্যাডারের ৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন বিষয়ক সংযুক্তি কর্মসূচি
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ১২:২২ এএম |

 বার্ডে বিভিন্ন ক্যাডারের ৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) থেকে আগত বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে ‘দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন’ বিষয়ক সংযুক্তি কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) আবদুল্লাহ আল মামুন। 
সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, উন্নত রাষ্ট্র গঠনে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। প্রশিক্ষণ যে কোন মানুষকে খুব দক্ষ করে তোলে। আর এর মাধ্যমে যেকোন দেশ উন্নতি লাভ করতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোর্স সমন্বয়ক ও যুগ্মপরিচালক (প্রশিক্ষণ) জোনায়েদ রহিম। কোর্সের দুইটি সেকশন এর কোর্স পরিচালকের পক্ষ থেকে বক্তব্য রাখেন সেকশন-ই এর কোর্স পরিচালক সালাহ উদ্দিন ইবনে সাঈদ, যুগ্মপরিচালক (পল্লী সমাজতত্ত্ব ও জনমিতি)। উক্ত কোর্সে সেকশন-অ এর কোর্স পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন আযমা মাহমুদা, যুগ্মপরিচালক (উন্নয়ন ও যোগাযোগ) এবং সেকশন-ই এর সহকারী কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন রহমত উল্লাহ, সহকারী পরিচালক (পল্লী অর্থনীতি ও ব্যবস্থাপনা)। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী ফয়েজ আহমেদ, সহকারী পরিচালক (গবেষণা) ও সহকারি কোর্স পরিচালক সেকশন-অ। উল্লেখ্য যে উক্ত প্রশিক্ষণ কোর্স এ বিভিন্ন ক্যাডারের ১০৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মহান একুশে ফেব্রুয়ারি
অমর একুশে আজ
প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় মানুষের ঢল
প্রথম প্রয়োরিটি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন
বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন গণ সংবর্ধনা প্রদান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আজ কুমিল্লা সফরে আসছেন মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন
ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ হবে: মন্ত্রী ইয়াছিন
কুমিল্লায় ব্রয়লার মুরগির দাম দুই দিনে কেজিতে বাড়তি ২০ টাকা ধরলেন জেলা প্রশাসক
কুমিল্লার ইফতারি বাজারে জিলাপির দোকানে ক্রেতাদের দীর্ঘ সারি
কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকারভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২