শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ পার্কিং; ৩ বাসের জরিমানা
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ১:২০ এএম আপডেট: ১১.০১.২০২৫ ২:০১ এএম |


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ  পার্কিং; ৩ বাসের জরিমানা


কুমিল্লার চান্দিনায় মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ ও চান্দিনা বাজারে ফুটপাত দখল মুক্ত করতে অভিযান পরিচালনা করে  ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে ওই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন।
এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশনে অবৈধভাবে গাড়ি পার্কিং করার অভিযোগে ‘সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪৭ ও ৯০ ধারায়’ পৃথক ৩টি মামলায় পাপিয়া ট্রান্সপোর্ট এর একটি যাত্রীবাহী বাস চালককে ৫ হাজার টাকা, তিশা পরিবহনকে ৩ হাজার টাকা এবং হানিফ পরিবহন কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চান্দিনা উপজেলা সদরের চান্দিনা বাজারের প্রধান সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালিত হয়।
এব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন জানান, ফুটপাত দখল মুক্ত করা, যানজট নিয়ন্ত্রণ করা এবং চাঁদাবাজী বন্ধ করাকে গুরুত্ব দিয়ে আমরা অভিযান পরিচালনা করছি। অভিযান অব্যাহত থাকবে। যে কোন ভাবেই হোক চাঁদাবাজী বন্ধ করা হবে।



















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২