রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
পরীক্ষা রিপোর্টে ৩০ শতাংশ ছাড় দেয়ার প্রতিশ্রুতি দিয়ে
চান্দিনায় ‘রিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’ উদ্বোধন
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ১২:৫৪ এএম আপডেট: ১১.০১.২০২৫ ২:০২ এএম |

চান্দিনায় ‘রিলাইফ ডায়াগনস্টিক এন্ড  কনসালটেশন সেন্টার’ উদ্বোধন
কুমিল্লার চান্দিনায় স্বাস্থ্য পরীক্ষায় নির্ধারিত মূল্যের ৩০ শতাংশ ছাড় দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ‘রিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’  উদ্বোধন করা হয়েছে। এসময় ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। 
শুক্রবার (১০ জানুয়ারী) সকালে চান্দিনা উপজেলা রোড এলাকায় ওই প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। রোগীর চিকিৎসা ব্যয় কমানোর লক্ষ্য নিয়ে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের উদ্যোগে ৩০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েই যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। 
এসময় অর্ধশত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে কর্মরত কয়েকজন চিকিৎসক। 
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. রিফাত ইশতিয়াক সীরাত এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন। বক্তৃতা করেন সাবেক জেলা কালচারাল অফিসার বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার বশির, এড. মো. মহসীন ভূইয়া, সাংবাদিক কাজী রাশেদ, সাংবাদিক রণবীর ঘোষ কিংকর, সাংবাদিক মাসুদুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শুধাংশু নন্দী। 
পরিচালক দুলাল দেবনাথ এর সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন পরিচালক বিলটন ভাওয়াল। উপস্থিত ছিলেন ডা. ইমতিয়াজ আহমেদ, ডা. নয়ন কুমার মল্লিক, ডা. সুব্রত কুমার বিশ^াস, ডা. ফাহমিদা আক্তার মুন্নি, ডা. ইউশা ইবনে বশীর, ডা. রুতমিলা রহমান, পরিচালক নারায়ণ দে, শ্যামল নাহা, নিমাই দেবনাথ, আশিষ দে, বিষ্ণু মজুমদার, মদন মোহন বনিক, দেবাশীষ ঘোষ, নিমাই চন্দ্র দেবনাথ প্রমুখ। 
 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২