বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬
১৮ আষাঢ় ১৪৩৩
রোটারি ইন্টারন্যাশনালের বর্ষবরণ উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‌্যালি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১:২৯ এএম আপডেট: ০২.০৭.২০২৬ ১:৩৭ এএম |


  রোটারি ইন্টারন্যাশনালের  বর্ষবরণ উপলক্ষে কুমিল্লায়  বর্ণাঢ্য র‌্যালি রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৬৫ রিপসা কুমিল্লা জোনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে রোটারি ২০২৬-২৭ বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বেলুন উড়িয়ে উদ্বোধন এবং নতুন বর্ষের বিভিন্ন কার্যক্রমের ঘোষণা দেওয়া হয়।
১ জুলাই কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রোগ্রাম চেয়ারম্যান ও রোটারি ক্লাব অব ময়নামতির সাবেক সভাপতি রোটারিয়ান বিকাশ সাহা।
অনুষ্ঠানে বেলুন উড়িয়ে ২০২৬-২৭ বর্ষব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট এর অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটারিয়ান প্রফেসর ডা. তৃপ্তিশ চন্দ্র ঘোষ। 
উপস্থিত ছিলেন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর (পিডিজি) দিলনাশি মোহসেন এবং পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর (পিডিজি) আবু ফয়েজ খান চৌধুরী। তারা রোটারির মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নে অবদান আরও বিস্তৃত করার আহ্বান জানান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কুমিল্লা জোনের ২৪টি রোটারি ক্লাবের সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি। রোটারিয়ানরা একই রঙের টি-শার্ট পরে টাউন হল প্রাঙ্গণে র‌্যালিতে অংশ নেন। এ সময় নতুন রোটারি বর্ষকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান ও মানবসেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ অনুষ্ঠানে রিপসা টিমের কুমিল্লা জোনের নেতৃবৃন্দ ছাড়াও জেলার ২৪টি রোটারি ক্লাবের রোটারিয়ান, রোটার‌্যাক্টর ও ইন্টার‌্যাক্টররা অংশগ্রহণ করেন। বর্ষবরণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন রোটারি বর্ষে সমাজসেবা, মানবকল্যাণ ও জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, নতুন রোটারি বর্ষে শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কুমিল্লা জোনের আওতাধীন ক্লাবগুলো বছরজুড়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বোর্ডে পরীক্ষার্থী ৯৫ হাজার ৭শ ২ জন
কুমিল্লার স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধেরঘটনায় লক্ষ্মীপুর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার অপু
দাউদকান্দি থানারওসি প্রত্যাহার
ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গোপালগঞ্জের তরুণীর অনশন, তোলপাড়
ব্রাহ্মণপাড়া সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করল পুলিশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার বাঙ্গরা উপজেলা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত
জলাবদ্ধতায় বন্দিক্যাম্পাস, বিপর্যস্ত জনজীবন
কুমিল্লায় মোবাইল ফোন না পেয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
ব্রাহ্মণপাড়ায় বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২