বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬
১৮ আষাঢ় ১৪৩৩
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের মশক নিধন অভিযান
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১:০৭ এএম আপডেট: ০২.০৭.২০২৬ ১:৩৭ এএম |





 ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের  মশক নিধন অভিযাননিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১ জুলাই নগরীর ৯ ও ২২ নম্বর ওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।
কুসিক সূত্রে জানা যায়, ৯ নম্বর ওয়ার্ডে ডায়বেটিস হাসপাতাল থেকে রাস্তার পশ্চিম পাশ হয়ে মেইন রোড, মুক্তি হাসপাতাল, ইস্টার্ন প্লাজা হয়ে স্টেশন রোড, স্টেশন রোডের পূর্ব পাশ, সবুজ রেস্টহাউজ গলি, ডায়বেটিস হাসপাতালের পিছনের গলি, বাগিচাগাঁও প্রাইমারি স্কুল রোড, বাগিচাগাঁও মসজিদ গলি এবং সাবেক কাউন্সিলর জম্পী ভাইয়ের বাসার গলির উভয় পাশে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
এদিকে ২২ নম্বর ওয়ার্ডে শ্রীমন্তপুরের বাকি অংশ, শ্রীবল্লভপুর ঘোষপাড়া সম্পূর্ণ এলাকা, পদুয়ার বাজার বিশ্বরোড জামে মসজিদ এলাকা, পদুয়ার বাজার ছন্দু হোটেল সংলগ্ন এলাকা এবং আশপাশের বিভিন্ন গলিতে ওষুধ ছিটিয়ে মশা নিধনের কার্যক্রম পরিচালিত হয়।
এ ছাড়া নগরীর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সরকারি স্থাপনাগুলোর মধ্যে ডিসি বাংলো, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ এবং কুমিল্লা সরকারি কলেজ এলাকায়ও বিশেষভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
কুমিল্লা সিটি কর্পোরেশন জানিয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নগরবাসীর সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাসাবাড়ি, ছাদ, আঙিনা, নির্মাণাধীন ভবন এবং আশপাশের কোথাও যেন পরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
কুসিকের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বোর্ডে পরীক্ষার্থী ৯৫ হাজার ৭শ ২ জন
কুমিল্লার স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধেরঘটনায় লক্ষ্মীপুর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার অপু
দাউদকান্দি থানারওসি প্রত্যাহার
ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গোপালগঞ্জের তরুণীর অনশন, তোলপাড়
ব্রাহ্মণপাড়া সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করল পুলিশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার বাঙ্গরা উপজেলা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত
জলাবদ্ধতায় বন্দিক্যাম্পাস, বিপর্যস্ত জনজীবন
কুমিল্লায় মোবাইল ফোন না পেয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
ব্রাহ্মণপাড়ায় বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২