বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬
১৮ আষাঢ় ১৪৩৩
কুমিল্লায় র‌্যাব-১১এর পৃথক দুই অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১:০৭ এএম আপডেট: ০২.০৭.২০২৬ ১:৩৭ এএম |




 কুমিল্লায় র‌্যাব-১১এর পৃথক দুই  অভিযানে ৫০ কেজি গাঁজাসহ  দুই মাদক কারবারি গ্রেপ্তারতরিকুল ইসলাম তরুণ:
কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১-এর পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর এবং বুধবার (১ জুলাই) সকালে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১ জুলাই) র‌্যাব-১১-এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ জুন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার টিক্কারচর এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল। অভিযানে মাহমুদুল হাসান জিদান (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
একইভাবে, ১ জুলাই সকালে কোতয়ালী মডেল থানার তেলীকোনা এলাকায় পরিচালিত পৃথক আরেকটি অভিযানে মো. মনির হোসেন (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
র‌্যাব-১১ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক নির্মূলে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, র‌্যাব-১১ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত তাদের দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ৭৫০ জনের বেশি মাদক কারবারিসহ হত্যা, অস্ত্র, ধর্ষণ, অপহরণ, ছিনতাই ও অন্যান্য অপরাধে জড়িত বিপুল সংখ্যক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বোর্ডে পরীক্ষার্থী ৯৫ হাজার ৭শ ২ জন
কুমিল্লার স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধেরঘটনায় লক্ষ্মীপুর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার অপু
দাউদকান্দি থানারওসি প্রত্যাহার
ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গোপালগঞ্জের তরুণীর অনশন, তোলপাড়
ব্রাহ্মণপাড়া সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করল পুলিশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার বাঙ্গরা উপজেলা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত
জলাবদ্ধতায় বন্দিক্যাম্পাস, বিপর্যস্ত জনজীবন
কুমিল্লায় মোবাইল ফোন না পেয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
ব্রাহ্মণপাড়ায় বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২